শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পাইলিংবাহী একটি গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিং বাহী একটি লোবেট মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সুমন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ