শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, শিশুসহ আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, শিশুসহ আহত ৬
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

মাগুরায় সড়ক দুর্ঘটনায় লুবনা আক্তার ববি (২৫) নামে এক ব্রাক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ ৬ জন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মাগুরা সদরের ইছাখাদা দরগার গেট এলাকায় রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ববি ঝিনাইদহ জেলার হাট গোপালপুর এলাকা টিপুল হোসেন এর স্ত্রী। সে মাগুরা ব্রাক অফিসে মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিল বলে জানিয়েছেন তার ভাই।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, মাগুরা থেকে হাটগোপালপুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি সিএনজি। একই দিক থেকে যাওয়া একটি ট্রাক তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও সিএনজি রাস্তার পাশে ছিটকে পড়ে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাতজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে। ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে, তবে ট্রাক চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ