শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

টেস্টিং সল্ট রাখায় দোকানিকে জরিমানা করলেন ঢাবি সূর্যসেন হল ভিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেস্টিং সল্ট রাখায় দোকানিকে জরিমানা করলেন ঢাবি সূর্যসেন হল ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে একটি দোকান থেকে ১ কেজি টেস্টিং সল্ট (এমএসজি) পাওয়ায় দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন হলটির নবনির্বাচিত সহ–সভাপতি (ভিপি) আজিজুল হক।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হলের ৮ নং দোকানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একটি চুক্তিনামাও সই করা হয়।

হল সংসদ ভিপি ও দোকানি ওবায়দুল হক সই করা ওই চুক্তিনামায় লিখা হয়, ১ কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিক‘কে ৩ হাজার টাকা জরিমানা করা হলো। ৩ দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে।

ভিপি আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে খাবারে টিস্টিং সল্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে দোকানদার অস্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হতে দোকানে তল্লাশি চালালে একটি পলিথিনে এক কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই। তখন দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আপত্তি জানিয়ে বলেন, ‘জরিমানা তারা করতে পারে না। এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমে করবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এটিইতো তাদের কাজ। তবে সেটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করতে হবে।’

 

এসএ