শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

দেশের বিভিন্ন টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)’। বিনোদন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি এই সংগঠনের মূল উদ্দেশ্য।

১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদে সভাপতি নাজমুল আলম রানা (চ্যানেল ২৪)। সাধারণ সম্পাদক পদে আছেন বুলবুল আহমেদ জয় (একাত্তর টেলিভিশন)।

সংগঠনের সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আফতাব ভুইয়া। রাজন হাসান (গাজী টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক পদে জাহিদুর রহমান (এনটিভি), দফতর সম্পাদক মাকসুদুল হক ইমু (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক আল কাছির (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা কাউসার (নিউজ ২৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিন জেবিন (চ্যানেল ২৪), আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া ন্যান্সি (এটিএন নিউজ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মৌমিতা জান্নাত (মাছরাঙা টিভি) আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সংগঠনের দুই প্রেসিডিয়াম সদস্য রবিন শামস (ইনডিপেনডেন্ট টেলিভিশন) ও ফাতেমা শাম্মী (একাত্তর টেলিভিশন)।