শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন: ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন: ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনের নামে মামলা করা হয়েছে।

‎

‎শুক্রবার (১৩নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী সংবাদকর্মীদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এদিন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালান। সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লগি–বৈঠা, ঢাল–সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থকরা।

একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়া ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা। এ ঘটনায় দায়ের করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া গোপালগঞ্জ সদর থানায় এস‘আই উপ–পরিদর্শক মো. জালাল উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে অন্য আরেকটি মামলায় ৪৫৩ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্য ১৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনসহ মোট ৪৫৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।