শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ক্রিকেট

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

আইসিসি টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে স্থান করে নিয়েছেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। পেলেনও বড় সুসংবাদ। আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে যৌথভাবে ভারতের বাঁ–হাতি পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে ৯ নম্বরে অবস্থানে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩। দুই ম্যাচে তিন উইকেট নিয়ে গড়ে মাত্র সাত রান খরচ করেন তিনি।

শীর্ষ ১০ বোলারের তালিকায় আরও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেইন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণুই, রশিদ খান ও অর্শদিপ সিং। শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।