শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে টানা ৪ দিন ছুটির সুযোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্ট মাসে টানা চার দিনের ছুটির একটি বড় সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্ট মাসে টানা চার দিনের ছুটির একটি বড় সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) এই উৎসবের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সপ্তাহান্তের দুই দিনের ছুটি মিলিয়ে মাঝখানের একদিনের ব্যবধানে এই দীর্ঘ অবকাশের সম্ভাবনা দেখা দিয়েছে।

ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর নির্ধারিত ছুটির পর ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কোনোভাবে ছুটি বা বিকল্প ব্যবস্থা করতে পারলে টানা চার দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা।

প্রচলিত সরকারি ছুটির নিয়মানুযায়ী, সপ্তাহের মাঝে কোনো উৎসবের ছুটি পড়লে এবং তার দুএকদিন পরই সাপ্তাহিক ছুটি থাকলে অনেক চাকরিজীবীই বাড়তি ছুটি নিয়ে দীর্ঘ অবসরের সুযোগ তৈরি করেন। এবারের ২৬ আগস্ট ছুটির ক্ষেত্রেও একই প্রেক্ষাপট তৈরি হওয়ায় কর্মকর্তাকর্মচারীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে পবিত্র মিলাদুন্নবীর চাঁদ দেখার ওপর।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকে। তবে জনস্বার্থে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More