শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

টানা তিনদিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা তিনদিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

টানা তিনদিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ৷ বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরের দোকানপাটগুলো খুলছে অনেক দেরীতে৷

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা না থাকলেও হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিমশীতল বাতাস ঠান্ডার প্রবাহকে আরও বাড়িয়ে তুলেছে। কনকনে ঠান্ডা আর হীম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলে জনজীবন।

সকাল সকাল ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে না হতেই আবার বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা৷ রাত যত গভির হয় এই ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। সন্ধ্যার পরপরই ফাকা হয়ে যাচ্ছে শহর। লোকবলের উপস্থিতি কম হওয়ায় দোকানপাট গুলো খুলছে অনেক দেরীতে। কনে ঠান্ডায় বিপাকে পড়েছেন পথচারীরসহ ছিন্নমুল মানুষ। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শীশু ও বয়স্করা।

গোফরান বিপ্লব