শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

শীতের তীব্রতা বাড়ায় টাঙ্গাইলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার ১২টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। মঙ্গলবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।

মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে যমজ শিশুর মৃত্যুমির্জাপুরে ঠান্ডাজনিত রোগে যমজ শিশুর মৃত্যু। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক জানান, টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া শীত নিবারণের জন্য গরিব ও অসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়, তাহলে বুধবার থেকে বিদ্যালয় খোলা হবে। অন্যথায় বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।

 

সুমন/ আল / দীপ্ত সংবাদ