শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩জন আহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কালিহাতির নাগবাড়ি এলাকায় ট্রলির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে সিএনজির দুই যাত্রী মারা যায় এবং অন্তত ৩জন আহত হয়।

নিহতদের মধ্যে একজনের নাম সাইফুল ইসলাম(৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি সিএনজি কালিহাতির নাগবাড়ি পৌছেল বিপরিত দিক থেকে আসা একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির ৫ যাত্রী আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষনা করে। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সুমন/এসএ/দীপ্ত নিউজ