শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

টাঙ্গাইলে প্রেস ক্লাবের সামনে ও মহাসড়কে সমাবেশ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব এবং মহাসড়ক গিয়ে সমাবেশ করে।

এ সময় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সহ আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে।

আল / দীপ্ত সংবাদ