শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদীব জামাল
আদীব জামাল
টাঙ্গাইলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঈদগা মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেপাড়ীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, আবুল কাশেম, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, তাঁতীদলের সভাপতি শাহ–আলম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, আহবায়ক দূর্জয় হোড় শুভ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ