শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাস–সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা–জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ।

তিনি বলেন, বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। পথে বাঘিল এলাকায় বাসটির সাথে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও, বাস চালক পালিয়ে যায়।

 

এসএ