শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে পিকআপ- সিএনজির সংঘর্ষ, ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে পিকআপ- সিএনজির সংঘর্ষ, ৪ যাত্রী নিহত
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চার জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হ‌য়ে‌ছে আরো দুইজন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া বাসস্টান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার গয়রাতৈল এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান, তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, নগর ভাতগ্রাম বিদ্যুৎ হোসেনের ছেলে আকাশ মিয়া, নয়াপাড়া গ্রামের শমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।

আরও পড়ুন: ময়মনসিংহে বাস–অটোরিকশা সংষর্ষে নিহত ৭

বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ূন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থ‌লেই সিএনজির তিনজন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এছাড়া হাসপাতা‌লে নেয়ার পর আরেকজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

 

 

সুমন / আল / দীপ্ত সংবাদ