শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের যাত্রী মা–মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন– প্রাইভেটকারে যাত্রী ফেনির সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রীর সাদিয়া কবীর (৩২) এবং তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। ঘটনার পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বলেন, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি মহাসড়কের গোড়াই এলাকায় রাস্তার পাশে থামালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভটকারকে ধাক্কা দেয়। এতে

প্রাইভেটকারটি দুমড়ে–মুচড়ে গিয়ে মা ও শিশু কন্যা নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের রাম পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা হয়েছে।