শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নাটোরের রতন মিয়া ও তার ছয় বছরের ছেলে সানি এবং একই এলাকার শরীফ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়ব আলী বলেন, রাতে আনালিয়াবাড়ী এলাকায় বাসটি বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের সময় যাত্রীরা মহাসড়কের পাশে রেললাইনে হাঁটাহাঁটি করছিল। কিছুক্ষণ পরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক শিশু এবং দুইজন ব্যক্তি নিহত হয়।

ঘারিন্দা স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ রেখে বিকল হওয়া বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 

এসএ/দীপ্ত নিউজ