শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইল দেলদুয়ারে মাটি বহনকারী ট্রাকচাপায় শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব আহমেদ।

তিনি বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হন। হাঁটার এক পর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

এসএ