শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলের ঘাটাইলে মামার হাতে ভাগ্নি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলের ঘাটাইলে মামার হাতে ভাগ্নি খুন

টাঙ্গাইলের ঘাটাইলে মামার হাতে ভাগ্নি খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে পুলিশ ঘাটাইল উপজেলার মুরাইদ এলাকায় ঘাতক মামা সুমনের বাড়ির পানির ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত তুলি আক্তার (৩) একই গ্রামের সোহেল রানার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তুলির মামা সুমন কৌশলে তুলিকে তাদের বাড়ি নিয়ে আসে। এক পর্যায়ে সুমন তার মোবাইল থেকে তুলির বাবা সোহেল রানাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। শুক্রবার বিষয়টি সোহেল রানা পুলিশকে অবগত করেন। এ সময় পুলিশ সুমন, সুমনের স্ত্রী ও সুমনের মা মরিয়ম বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুমন তুলির লাশ তার বাড়ির পানি ট্যাংকে রয়েছে বলেন জানায়। পুলিশ সুমনের বাড়ির পানির ট্যাংক থেকে তুলির লাশ উদ্ধার করে। এ সময় তুলির গলায় গামছা পেছানো থাকতে দেখা গেছে।

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘তুলি আক্তারের বাবা সোহেল রানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। নিহত তুলির লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।‘

 

সুমন খান/আফ/দীপ্ত নিউজ