শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের মিশনে তৃতীয় টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শান্ত বাহিনী।

মঙ্গলবার (৭ মে) জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শরিফুলের পরিবর্তে এই ম্যাচে খেলছেন তানভির ইসলাম। শেখ মেহেদীর বদলে খেলছেন তানজিম হাসান সাকিব।

অন্যদিকে, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই ব্যাকফুটে থাকা জিম্বাবুয়ের। সফরকারী একাদশেও আছে দু’টি পরিবর্তন। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ করিম। প্রথম ম্যাচে মাথায় চোট পাওয়া মাসাকাদজা দ্বিতীয় ম্যাচে খেলেননি। পেস অলরাউন্ডার ফারাজের সিরিজে এটাই প্রথম ম্যাচ। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ করিম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।