শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহ সীমান্তে বিদেশি অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহ সীমান্তে বিদেশি অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ।

উপজেলার মকরধ্বজপুর বর্ডার থেকে রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পিস্তলটি উদ্ধার করা হয়।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ।

তিনি জানান, ভিকটিমের মাধ্যমে জানা যায় চোরাকারবারিরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ভারতে পাচার করতে চেয়েছিলো। ভিকটিমদের দেয়া তথ্য অনুযায়ী নিজস্ব গোয়েন্দা সংস্থার বিভিন্ন মাধ্যম হতে পাওয়া সূত্রের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি দল গত ৩ নভেম্বর সন্ধ্যার দিকে সীমান্ত পিলার–৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর বর্ডার পাড়া গ্রামের মো. ফিরোজের খেজুর বাগানের মধ্যে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে খেঁজুর বাগানের মধ্যে লুকিয়ে রাখা মাটির নিচ হতে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া পিস্তলটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জমা করা হয়েছে।


শাহরিয়ার আলম/এজে/
দীপ্ত সংবাদ