শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

 

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে শামীম হোসেন (৪৮) নামে এক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শামীম সাবেক সেনা সদস্য ও হরিণাকুন্ডু শহরের সুড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে আটটার দিকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরে শামীম। কিছুক্ষণ পর সে আবার বাড়ির বাইরে যায়। বাড়ি থেকে কিছুদূর গেলেই দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন হোসেন জানান, নিহতের বুকের বাম পাশে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

হরিনাকুন্ডু উপজেলা আ.লীগের সভাপতি মশিউর জোয়ার্দার জানান, নিহত শামীম আ.লীগের কর্মী ছিলেন। তবে কোন পদে ছিল কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না।

হরিণাকুন্ডু থানার ওসি মাহাবুবুর রহমান জানান, কি কারণে শামীমকে হত্যা করেছে তা তদন্তের পরে জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি।

 

এসএ/দীপ্ত নিউজ