শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে যশোর–ঝিনাইদহ সড়কের আমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলীর ছেলে। তিনি অপসোনিন কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে উপজেলার বারবাজার এলাকায় পেশাগত কারণে যাচ্ছিলেন। পথিমধ্যে আমবাগান নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী জানান, গুরুত্বর আহত অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়।

বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আল/ দীপ্ত