শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা।

হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ। নিহত শাহ আলম ফতেপুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। এবং ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।

এলাকাবাসী শহিদুল ইসলাম জানান, চাচা ভাতিজার সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে সকালবেলা তাদের মধ্যে কথা বাকবিদন্ডীতা বা ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে ( বেড়ের মাঠে) চাচার মারার জন্য অপেক্ষা করে। এসময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল , পথে মধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যায়।

মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে, ভাতিজা রাজু চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে, সেখান থেকে স্থানীয়রা চাচাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

শাহরিয়ার/ আল / দীপ্ত সংবাদ