শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. রবিউল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকি, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. জাকারিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন, জেলা বিএনপির আইন বিষয়ক সহ–সম্পাদক এ্যাড. আব্দুল আলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিএনপির চলমান আন্দোলন ঘিরে সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরীহ কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে রেখেছে। মাসের পর মাস তাদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত এসব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

কর্মসূচীতে বিএনপি, মহিলা দলসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশ নেয়।

 

এসএ/দীপ্ত নিউজ