শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত খোকন তরফদার (৫৫) উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল/সোহাগ