শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে শিক্ষককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে শিক্ষককে মারধর

 

ঝিনাইদহ পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে সাদ্দাম হোসেন নামে এক স্কুল শিক্ষককে মারধর করেছে রাজু ও মজিদ দুই মাদকসেবী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকায় অবস্থিত ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

মাদকসেবী মজিদ ধোপাঘাটা কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে আর রাজু নাদের মালিথার ছেলে।

শিক্ষক বলেন, প্রায় সময় রাজু ও মজিদ আমার কাছে টাকা দাবী করত। মাছে মধ্যে আত্মসম্মানের ভয়ে কিছু টাকা দিয়ে তাদের থেকে রেহায় পেতাম। টাকা না দিলে গালিগালাজ করত। কিন্তু মঙ্গলবার আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ার তারা আমাকে মারধর করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই সদর থানায় অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার শিক্ষক সাদ্দাম।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ