শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে নসিমন-বাস সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে নসিমন-বাস সংঘর্ষে আহত ২০

 

ঝিনাইদহে নসিমন–যাত্রীবাহী বাস সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসি জানান, যশোরগামী এমআর বাসটি ঝিনাইদর বাইপাস সড়কের কালিকাপুরে পৌছালে অন্যদিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়ীর দেয়াল ভেঙে ভিতরে চলে যায়। এ ঘটনায় বাড়ীর লোকজোন কেউ হতাহত না হলেও বাসের যাত্রীসহ নসিমন ড্রাইভার আহত হয়।

আহত যাত্রীদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে নারীসহ ৬ জন ভর্তি আছে তবে বেশিরভাগ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের গন্তব্যে চলে গেছে।

ঝিনাইদহ থানা ওসি শাহীন উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ