শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত
ট্রেনের ধাক্কায় নসিমন

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যানবাহন নসিমনের সংঘর্ষে মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে ও পরিবেশক সমিতির নসিমন চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে নসিমন চালিয়ে বাবরা রেলগেট পার হচ্ছিলেন। এ সময় গেটম্যান তাকে নিষেধ করলেও তিনি শোনেন নি। এ সময় গেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মেহেদী। পরে তার গাড়ি বাঁচাতে গিয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নরসিংদীতে বাস–কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৬

মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। ই–৩৬ নম্বর ইঞ্জিনিয়ারিং গেটে একটি শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি আটকা পড়ে যায়। গেটম্যান অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। পরে গাড়ি বাঁচাতে গিয়ে ওই যুবক ট্রেনে কাঁটা পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।

শাহরিয়ার / আল/ দীপ্ত সংবাদ