শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহপুর-ঘিঘাটি এলাকায় ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শাহপুর-ঘিঘাটি এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে মহেশপুর শহর থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে শাহপুর-ঘিঘাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মেহেদি হাসান রানা বলেন, আমার সামনে মোটরসাইকেল চালিয়ে নিহত ওই ব্যক্তি কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ কোটচাঁদপুরগামী একটি ফাঁকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ট্রাকটি খুবই দ্রুতগতিতে আসছিল। এ সময় ওই ব্যক্তি রাস্তার পাশে ছিটকে পড়ে। এদিকে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ