শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে চাঁদার দাবীতে বাড়িতে বোমা হামলা, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে চাঁদার দাবীতে বাড়িতে বোমা হামলা, গ্রেফতার ১

 

ঝিনাইদহে ১০ লাখ টাকা চাঁদার দাবীতে বাড়িতে বোমা হামলাকারী গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল । সোমবার দিবাগত রাত আড়াইটায় হরিণাকুন্ডর ভবানিপুর থেকে তাকে গ্রেফতার করা হয় ।

আটককৃত ওমর (২১) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার ভবানিপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ।

ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান জানান, হরিনাকুন্ড বাজার পাড়ার মৃত আকবর আলী শেখের ছেলে এ্যাড. কামরুর আবেদীন শাহীনের কাছে গত ০২ জুলাই থেকে বেশ কয়েকদিন মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা দাবি করে আসছিল কে বা কারা । উক্ত চাঁদার টাকা না পেয়ে গত ৮ জুলাই রাতে দুস্কৃতিকারীরা শাহীনের বাড়েতে বোমা হামলা করে । এ সংক্রান্ত একটি মামলা হরিণাকুন্ড থানায় গত ১০ তারিখেই রুজু হয় । মামলা নাম্বার– ০৮ ।

তিনি আরো জানান, পুলিশ তদন্ত শুরু করে । পরে পুলিশের একটি ইউনিট তাকে তার বাড়ি থেকে উদ্ধার করতে সমর্থ হয়। পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

শাহরিয়ার আলম /আল / দীপ্ত সংবাদ