শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে আ.লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে আ.লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে গণহত্যাকারী,ফ্যাসিস্ট ইন্ডিয়ান মদদপুষ্ট দল আ.লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের সাধারণ ছাত্র জনতা।

শনিবার (২২ মার্চ) বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এবং সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা।

সে সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিহান সহ র্সবস্তরের ছাত্র জনতা।

এ সময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত আ.লীগকে নিষিদ্ধ করা হবেনা ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। আ.লীগ যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমাদের শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানী করা হবে। একই সাথে বক্তারা আরো বলেন, আ.লীগের দোষররা এখনো বাংলার জমিনে বিশূংঙ্খলা সৃস্টি করছেন তাদের এই বাংলার জমিনে ঠাই দেয়া হবেনা।

শাহরিয়ার/আল