শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর দিয়ে ভারতে ঢোকার চেষ্টার অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ভবেন মন্ডল (৪০) ভারতের উত্তর-২৪ পরগনা জেলার নেতাজি নগরের পরেশ মন্ডলের ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা পিপুলবাড়ীয়ায় গ্রামে অবস্থান করি। এ সময় ভবেন মন্ডল সীমান্তের একটি মেহগনী বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

শাহরিয়ার আলম সোহাগ ‌/এজে/ ঝিনাইদহ