শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠির বাস দুর্ঘটনার মামলায় সুপারভাইজার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠির বাস দুর্ঘটনার মামলায় সুপারভাইজার গ্রেফতার

বরিশাল মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাসার স্মৃতি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের মামলায় ঘাতক বাসের সুপার ভাইজার আসামি মোঃ ফয়সাল মিজান কে গ্রেফতার করেছে র‌্যাব–৮, সিপিএসসি।

শনিবার (২২ জুলাই) ভান্ডারিয়া তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব–৮, সিপিএসসি বরিশাল ক্যাম্প কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে ঝালকাঠি জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাশার স্মৃতি নামক বাসের চালক অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রীদের আহত ও প্রাণহানি ঘটিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় অপরাধে অন্তর্ভুক্ত হয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

আফ/দীপ্ত  নিউজ