শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

 

ঝালকাঠির নলছিটিতে বাস–মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা–পটুয়াখালী মহাসড়কে জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বরিশালের কাউনিয়া এলাকার খোকন খানের ছেলে মাহিন্দ্রা চালক জসিম খান, নলছিটি উপজেলার পূর্ব কামদেবপুর এলাকায় আজিজ খানের ছেলে রাজিব খান ও নলবুনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী খানম।

লছিটি থানার ওসি মো.মুরাদ আল বলেন. স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাসের সাথে পটুয়াখালী মহাসড়কের দিক থেকে আসা মাহেন্দ্র গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।

নলছিটি উপজেলা নির্বা ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, আহত ও নিহতদের মধ্যে যাদের বাড়ি নলছিটিতে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক আর্থিক সহয়তা করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ