শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে কোরবানির ঈদ উপলক্ষে বসছে প্রায় ৩০টি পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে কোরবানির ঈদ উপলক্ষে বসছে প্রায় ৩০টি পশুর হাট

ঝালকাঠিতে কোরবানির ঈদ উপলক্ষে প্রায় ৩০ টি পশুর হাট বসছে। জেলার বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে পশুর হাট, অনেক ক্রেতারা ঘুরেফিরে তাদের কোরবানির জন্য পশু দেখছেন।

হাট থেকে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারবেন ক্রেতারা। এছাড়া সরাসরি খামার থেকেও পছন্দমত পশু কিনতে পারবেন তারা।

ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে বাজারে। তবে এবার গরুর দাম একটু বেশি মনে করছে ক্রেতারা। বাজারে ৭০ হাজার থেকে দেড় লক্ষ টাকা দামের গরুর চাহিদা বেশি।

ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ছাহেব আলির তথ্যমতে জেলায় কোরবানির জন্য সাড়ে ১৮ হাজার মত পশুর চাহিদা রয়েছে। তবে এর বিপরীতে খামারি ও গবাদি ১৮ হাজার ৮ শত ৬১ টি পশু প্রস্তুত আছে যা চাহিদার চাইতে কিছুটা বেশি।

 

আফ/দীপ্ত নিউজ