শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কারণ নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুত ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

তিনি জানান, সরকার জ্বালানির দাম বাড়ায়নি, বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ করছে। এতে জুন পর্যন্ত ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি জানান, আগামী ২০ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই–বেইল বন্ড কার্যক্রম ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মহাস্থান মোকামতলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার পরিকল্পনাও রয়েছে।