শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গ্রেপ্তার

 

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর–২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার পোড়াপাড়া নামক স্থানে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাশকতা ঘটনার একটি মামলায় আমজাদ হোসেন আসামি ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

নাশকতা মামলার আসামি হিসেবে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ