জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে বিএনপি’র ৭ উপ-কমিটি গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে এবার ৭ উপ–কমিটি গঠন করেছে বিএনপি।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেগুলো হলো– ব্যবস্থাপনা উপ–কমিটি, প্রচার ও মিডিয়া উপ–কমিটি, শৃঙ্খলা উপ–কমিটি, অভ্যর্থনা উপ–কমিটি, যোগাযোগ উপ–কমিটি, আপ্যায়ন উপ–কমিটি এবং দাপ্তরিক উপ–কমিটি।

ব্যবস্থাপনা উপ–কমিটি‘র আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সদস্য সচিব ড. আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও মিডিয়া উপ–কমিটি‘র আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য সচিব আতিকুর রহমান রুমন, শৃঙ্খলা উপ–কমিটি‘র আহ্বায়ক সুলতান সালাহউদ্দিন টুকু এবং সদস্য সচিব আমিনুল হক, অভ্যর্থনা উপ–কমিটি‘র আহ্বায়ক হাবিব–ঊন–নবী খান সোহেল এবং সদস্য সচিব শামা ওবায়েদ।

এছাড়া, যোগাযোগ উপ–কমিটি‘র আহ্বায়ক ড. মাহদী আমিন এবং সদস্য সচিব এহসান মাহমুদ, আপ্যায়ন উপ–কমিটি‘র আহ্বায়ক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সদস্য সচিব নুরুল ইসলাম নয়ন এবং দাপ্তরিক উপ–কমিটি‘র আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং আবদুস সাত্তার পাটোয়ারীকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে, গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে গত ১৯ জুন রুহুল কবির রিজভী‘কে আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান‘কে সদস্যসচিব করে ৫৮ সদস্যের কমিটি গঠন করে বিএনপি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More