জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২.১৭ বিলিয়ন ডলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More