শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিম্মি ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধারে কাজ শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জিম্মি ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধারে কাজ শুরু
সংগৃহীত ছবি

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ উদ্ধারে কাজ শুরু হয়েছে।

জাহাজটির বিমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাহাজ মালিকপক্ষ। তবে গতরাত পর্যন্ত সরাসরি জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মালিকপক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠান।

জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো–আইএমবি জানিয়েছে, ছিনতাই হওয়া জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী জাহাজটি সোমালিয়ার বন্দর থেকে ৭০ কিলোমিটার দূর অবস্থান করছিল। জিম্মি হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক নিরাপদে আছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের। এটি মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল।

আল / দীপ্ত সংবাদ