শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে সাওল হার্ট ও লাইফস্টাইল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে সাওল হার্ট ও লাইফস্টাইল ক্যাম্প অনুষ্ঠিত

বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ থেকে মুক্তির সচেতনতার লক্ষ্যে দিনব্যাপী জামালপুরে সাওল হার্ট ও লাইফস্টাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব জামালপুর এর আয়োজনে সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের সহযোগিতায় সাওল হার্ট ও লাইফস্টাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‘আর নয় তেলের খাবার, বিনা তেলে রান্না এবার‘ এই শ্লোগান নিয়ে ক্যাম্পেইনার যাত্রা শুরু করেন।

উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীর সেলমের সঞ্চালনায় রোটারী ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাওল হার্ট সেন্টার বিডি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রনয় কুমার দাস, শহর আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, চিকিৎসা পরামর্শক হিসেবে ছিলেন কার্ডিওলজিস্ট ডাঃ ফারহান আহমেদ, ভিডিও বক্তব্যে অংশ নেন ভারতের সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা, হৃদরোগ ও লাইফ স্টাইল বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিমল ছাজেড়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, হৃদরোগ থেকে মুক্তি পেতে হলে প্রথমে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। শুরু হবে ঘরের রান্না থেকে । সকল তেল মুক্ত রান্না করা খাবার খেতে হবে। নিয়মিত হাটাচলা যেমন করতে হবে, তেমনি বদ অভ্যাস গুলো পরিহার করতে হবে।

তারা আরও বলেন, হার্ট অ্যাটাক হলেই বাইপাস সার্জারি বা রিং পড়াতে হবে এমনটা থেকে সরে এসে কিভাবে চিকিৎসা করা যায় সেটা দেখতে হবে।

এসএ/দীপ্ত নিউজ