শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিকী সনদ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিকী সনদ বিতরণ

 

জামালপুরে ডলফিল বে কিন্ডার কেয়ার এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১নভেম্বর) সন্ধ্যায় শহরের মির্জা আজম মিলনায়তনে ডলফিন বে কিন্ডার কেয়ারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিকী সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে ডলফিন বে কিন্ডার কেয়ার এর প্রিন্সিপাল মেহেরুন্নেসা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি জিএস মিজানুর রহমান, ডলফিন বে কিন্ডার কেয়ারের পরিচালক নাসিমুল মোসাভর লোনিক সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশদের মেধা বিকাশে বুদ্ধি বৃত্তিক গঠন মুলক কাজকে এগিয়ে নিতে হবে। আগামীতে এই দেশকে তাদের নেতৃত্ব দিতে হবে। একজন ক্ষুদে শিক্ষার্থীকে স্মার্ট ভাবে তৈরি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলোর ধারাবাহিকতা ডলফিন করে যাচ্ছে। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

তানভীর হীরা/ আল/ দীপ্ত সংবাদ