শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

মুসলিম বিশ্বের তরুণদের আইডল জামায়াত নেতা তাহের: সাদিক কায়েম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুসলিম বিশ্বের তরুণদের আইডল জামায়াত নেতা তাহের: সাদিক কায়েম

জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত— বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (৩১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার ‘এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়‘ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, চৌদ্দগ্রাম উপজেলার সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই আন্দোলন নয়, তিনি ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি বলেন, গত ১৬ বছর যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদেরই বেছে নেওয়া হবে। বিপ্লব–পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জামায়াতে আমির জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডাকসু ভিপি বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছে।

নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, বাংলাদেশ খেলাফত মজলিশ আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবির সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ আরও অন্যান্য।

 

এসএ