শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
শিক্ষা

জাবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু
সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিভিন্ন ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি।

প্রথমদিন মোট ৬ শিফটে ‘এ‘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা–আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে রোভার স্কাউট, সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ এবং আনসার সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন।

 

আল / দীপ্ত সংবাদ