শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জাবিতে আফসানার মৃত্যুতে শিক্ষার্থীদের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাবিতে আফসানার মৃত্যুতে শিক্ষার্থীদের অবরোধ

ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করছেন কিছু শিক্ষার্থী।

বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কাছে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানার মৃত্যু হয়।

৫৩ ব্যাচের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। দোষীদের শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কর্তৃপক্ষ তাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তরা।

আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো যানবাহন ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ