শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

জাতীয় পরিচয় পত্র করতে এসে আটক এক রোহিঙ্গা যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় পরিচয় পত্র করতে এসে আটক এক রোহিঙ্গা যুবক
রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম (২৩)

নলছিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয় পত্র করতে এসে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়। তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকতেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। পরে পুলিশের করা অনুপ্রবেশের মামলায় তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রোহিঙ্গা তরুণ নুরুল ইসলাম নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু জাল কাগজপত্র দিয়ে তাকে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। একপর্যায়ে তার সঙ্গে কথা বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা নিশ্চিত হন যে তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নলছিটি থানার সহকারী উপপরিদর্শক মো. নুরুজ্জামান বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তরুণকে বুধবার (১৩ সেপ্টেম্বর) ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে বলে জানানিয়েছে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান।

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ