শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জাকসু: তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনা, বাড়ছে অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাকসু: তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনা, বাড়ছে অপেক্ষা

ভোট গণনা শুরুর ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো গণনা চলছে। সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টি হলে ভোট গণনা শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এদিকে, নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন কলা ভবনে সংবাদ সম্মেলন করে মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে, এটি একটি বড় অনিয়ম।

তিনি আরও জানান, অনিয়মের বিষয়টি লিখিতভাবে কমিশনকে জানালেও কোনো প্রতিকার হয়নি, বরং পদত্যাগ না করার জন্য চাপ দেয়া হয়েছিল। তবে বিবেকের তাড়নায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তিনি বিএনপি সঙ্গে জড়িত নন, তবে একটি আদর্শে বিশ্বাসী।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

 

এসএ