শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা।

বুধবার (৭ জুন) সকালে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিমসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট চিনিকলের ২ শতাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি বাবদ প্রায় ১৬ কোটি টাকা বকেয়া রয়েছে। এই পাওনা না পেয়ে শেষ বয়সে এসে চিনিকলের শ্রমিক-কর্মচারিরা তাদেও পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই তাদের সমস্ত পাওনা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

 

মাসুদ/ আল/দীপ্ত সংবাদ