শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাটে বিদেশী পিস্তলসহ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে বিদেশী পিস্তলসহ মাদক কারবারী গ্রেফতার
মাদক কারবারী গ্রেফতার

জয়পুরহাটের ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী মনির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

এ সময় তার নিজ শয়নকক্ষে লুকিয়ে রাখা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

 

মাসুদ/ আল/ দীপ্ত সংবাদ