শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত ২

 

জয়পুরহাটে ট্রাক্টর–সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

রবিবার (৫ মে) সন্ধ্যায় জয়পুরহাট–আক্কেলপুর সড়কের দাদড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের জীতেন বর্মন(৪০) ও বড় মানিক গ্রামের ইদ্রিস আলী।

আহতরা হলেন– সালুয়া গ্রামের মৃত উতিন মন্ডলের ছেলে সুনীল বর্মন(৪৫), আসির উদ্দিনের ছেলে ইসমাইল(৪৩) ও তানসেনের ছেলে আজিজুল ইসলাম(৪৫)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কয়েকজন শ্রমিক নওগাঁর রানীনগরে ধানকাটা শেষ করে সিএনজি করে নিজ বাড়ি পাঁচবিবি ফিরছিলেন। এসময় দাদড়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং আহত হয় ৪ জন।

ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ১ জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

মাসুদ রানা/এসএ/দীপ্ত সংবাদ